আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ নাট্য আয়োজন সাজিয়েছে চ্যানেল আই। ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রচার হবে ১৬টি বিশেষ নাটক। প্রতিদিন রাত ৭টা ৫০ মিনিট ও রাত ৯টা ৩৫ মিনিটে দর্শকরা উপভোগ করতে পারবেন নাটকগুলো।
ঈদের আগের দিন প্রচার
হবে রেজানুর রহমান পরিচালিত ‘একভাগ কোরবানি’ এবং তানভীর তন্ময়ের ‘অদ্বিতীয়’। ঈদের দিন
থাকছে আবুল হায়াত পরিচালিত ‘ভালোবেসেছিলাম রাবেয়া খাতুন’ ও রুবেল হাসানের ‘তার চোখের
মায়ায়’।
ঈদের দ্বিতীয় দিন
প্রচার হবে সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘নামে নামে প্রেমে টানে’ এবং মীর আরমান হোসেনের
‘অপরাজিতা’। তৃতীয় দিনে থাকছে তাইফুর জামান আশিকের ‘ত্যাড়া জামাই’ ও রুবেল হাসানের
‘লাভ গেম’।
চতুর্থ দিনে প্রচার
হবে ‘নোটবুক’ ও ‘মীমাংসা’। পঞ্চম দিনে থাকছে ‘ট্রিপ টু সিডনি’ এবং ‘দালাল’। ষষ্ঠ দিনে
দেখা যাবে ‘ম্যাচমেকার’ ও ‘অবাক ভালোবাসা’। আর সপ্তম দিনে প্রচার হবে ‘মিতব্যয়ী’ এবং
‘জামাই শ্বশুর’।
নাটকগুলোতে অভিনয়
করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, খায়রুল বাসার, নিলয় আলমগীর, তটিনী, হিমি, সাফা
কবির, তাসনোভা তিশাসহ আরও অনেকে।
ভিন্ন স্বাদের গল্প,
জনপ্রিয় তারকা ও বৈচিত্র্যময় বিনোদনে সাজানো এই আয়োজন নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই
তৈরি হয়েছে আগ্রহ।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন