সংবাদ

ঝিনাইদহে সংবাদ সম্মেলনের আগে এনসিপি নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:৪২ পিএম

ঝিনাইদহে সংবাদ সম্মেলনের আগে এনসিপি নেতা গ্রেপ্তার
ঝিনাইদহে সংবাদ সম্মেলন স্থলের সামনে থেকে আজ সন্ধ্যায় এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : সংবাদ

ঝিনাইদহে সংবাদ সম্মেলন করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের স্টেডিয়াম সংলগ্ন একটি মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা একটি মামলায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপি নেতা তারেক রেজা আজ সন্ধ্যায় শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মিলনায়তনের সামনে পৌঁছালে সদর থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গতকাল শনিবার তারেক রেজাসহ কয়েকজনের নামে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

গত শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এর পরদিন ছাত্রদল নেতা এনামুল কবির বাদী হয়ে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা করেন। ওই মামলায় আজ তারেক রেজাকে গ্রেপ্তার করা হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

ঝিনাইদহে সংবাদ সম্মেলনের আগে এনসিপি নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত