সংবাদ

মহেশপুর সীমান্তে নারীসহ ৮ বাংলাদেশি আটক

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:৪৯ পিএম

মহেশপুর সীমান্তে নারীসহ ৮ বাংলাদেশি আটক
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়। রোববার (২৪ মে) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে খোশালপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় দুই নারীকে আটক করে বিজিবির টহল দল। তারা খোশালপুর গ্রামের একটি পটলখেতে লুকিয়ে ছিলেন।

অন্যদিকে, আজ দুপুর সোয়া দুইটার দিকে পলিয়ানপুর সীমান্তের একটি ভুট্টাখেত থেকে আরও ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তারাও দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে।

আটক আটজনকেই মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানবপাচার প্রতিরোধে বিজিবি ও পুলিশ তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

মহেশপুর সীমান্তে নারীসহ ৮ বাংলাদেশি আটক

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়। রোববার (২৪ মে) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে খোশালপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় দুই নারীকে আটক করে বিজিবির টহল দল। তারা খোশালপুর গ্রামের একটি পটলখেতে লুকিয়ে ছিলেন।

অন্যদিকে, আজ দুপুর সোয়া দুইটার দিকে পলিয়ানপুর সীমান্তের একটি ভুট্টাখেত থেকে আরও ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তারাও দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে।

আটক আটজনকেই মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানবপাচার প্রতিরোধে বিজিবি ও পুলিশ তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত