আসন্ন ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ–এ মুক্তি পাচ্ছে নতুন অরিজিনাল ওয়েব ফিল্ম তাজমহল। সীমান্তের দুই প্রান্তের দুটি হৃদয়ের আবেগঘন প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ফাইজুল ইয়ামিন ও কলকাতার অভিনেত্রী সৃজা দত্ত।
‘তাজমহল’-এর মাধ্যমে
বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে সৃজা দত্তের। এর আগে তিনি দেব– এর বিপরীতে
‘বাঘা যতীন’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। পাশাপাশি সৃজিত মুখার্জির ‘টেক্কা’ এবং
‘নিশির ডাক’-এ অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন।
অন্যদিকে বাংলাদেশের
তরুণ অভিনেতা ফাইজুল ইয়ামিন এর আগে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’-এ অভিনয় করে
দর্শকদের নজর কাড়েন। ছোটপর্দা ও ওটিটিতে ইতোমধ্যেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন
তিনি।
এই ওয়েব ফিল্মের
মাধ্যমে দীর্ঘ ১১ বছর পর আবারও পরিচালনায় ফিরছেন নির্মাতা ওয়াহিদ আনাম। বাস্তবধর্মী
গল্প নির্মাণে বরাবরই প্রশংসিত এই নির্মাতা এবার ভিন্নধর্মী রোমান্টিক গল্প নিয়ে হাজির
হচ্ছেন দর্শকদের সামনে।
নির্মাতারা জানিয়েছেন,
প্রেম, আবেগ, নতুন জুটির রসায়ন এবং পরিণত নির্মাণশৈলীর এক অনন্য সমন্বয় দেখা যাবে
‘তাজমহল’-এ। ঈদুল আজহার দিন এক্সক্লুসিভলি বঙ্গ-এর পর্দায় মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন