সংবাদ

নতুন সিনেমায় ফিরছেন আমির খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:৫২ পিএম

নতুন সিনেমায় ফিরছেন আমির খান

আবারও এক হচ্ছেন আমির খান ও নির্মাতা আশুতোষ গোয়ারিকর। আলোচিত সিনেমা লগন–এর ২৫ বছর পর নতুন একটি ক্রিকেটভিত্তিক সিনেমা নিয়ে কাজ শুরু করছেন এই জনপ্রিয় জুটি।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথ–এর জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে কেন্দ্র করে তৈরি হবে গল্প। দেশভাগের পর দুই দেশের প্রথম ক্রিকেট সিরিজ কীভাবে বন্ধুত্ব ও দেশপ্রেমের আবেগকে ছুঁয়েছিল, সেটিই তুলে ধরা হবে এই সিনেমায়।

জানা গেছে, সিনেমাটিতে লালা অমরনাথের চরিত্রে অভিনয় করবেন আমির খান। এরই মধ্যে চিত্রনাট্যের কাজ এগিয়ে চলছে। চিত্রনাট্য লিখছেন পীযূষ গুপ্ত ও নীরাজ সিং। পাশাপাশি নির্মাতা রাজকুমার হিরানি–ও এতে অবদান রাখছেন।

সিনেমাটির প্রি-প্রোডাকশনের জন্য আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন আমির খান। চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ শুরু হতে পারে শুটিং।

সিনেমাটি প্রযোজনা করবে এক্সেল এন্টারটেইনমেন্ট। ‘দিল চাহতা হ্যায়’ ও ‘তালাশ’-এর পর এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এটি হবে আমির খানের তৃতীয় কাজ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

নতুন সিনেমায় ফিরছেন আমির খান

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

আবারও এক হচ্ছেন আমির খান ও নির্মাতা আশুতোষ গোয়ারিকর। আলোচিত সিনেমা লগন–এর ২৫ বছর পর নতুন একটি ক্রিকেটভিত্তিক সিনেমা নিয়ে কাজ শুরু করছেন এই জনপ্রিয় জুটি।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথ–এর জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে কেন্দ্র করে তৈরি হবে গল্প। দেশভাগের পর দুই দেশের প্রথম ক্রিকেট সিরিজ কীভাবে বন্ধুত্ব ও দেশপ্রেমের আবেগকে ছুঁয়েছিল, সেটিই তুলে ধরা হবে এই সিনেমায়।

জানা গেছে, সিনেমাটিতে লালা অমরনাথের চরিত্রে অভিনয় করবেন আমির খান। এরই মধ্যে চিত্রনাট্যের কাজ এগিয়ে চলছে। চিত্রনাট্য লিখছেন পীযূষ গুপ্ত ও নীরাজ সিং। পাশাপাশি নির্মাতা রাজকুমার হিরানি–ও এতে অবদান রাখছেন।

সিনেমাটির প্রি-প্রোডাকশনের জন্য আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন আমির খান। চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ শুরু হতে পারে শুটিং।

সিনেমাটি প্রযোজনা করবে এক্সেল এন্টারটেইনমেন্ট। ‘দিল চাহতা হ্যায়’ ও ‘তালাশ’-এর পর এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এটি হবে আমির খানের তৃতীয় কাজ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত