সংবাদ

গাইবান্ধায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:৫৮ পিএম

গাইবান্ধায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
গাইবান্ধা সদর খাদ্য গুদামে আজ সকালে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। ছবি : সংবাদ

গাইবান্ধায় চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ মে) সকালে গাইবান্ধা সদর এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে এই সংগ্রহ অভিযান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সরকারি গুদামে মানসম্মত খাদ্যশস্য সংগ্রহে প্রশাসন স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র যাতে প্রকৃত কৃষকদের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি রাখা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ৯ হাজার ৫০০ মেট্রিক টন ধান এবং ২৬ হাজার মেট্রিক টন চালসহ সর্বমোট ৩৫ হাজার ৫০০ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনিয়ম ও হয়রানি রোধে এবারও ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রকৃত কৃষকদের অনলাইনের মাধ্যমে নিবন্ধনের পর লটারির মাধ্যমে চূড়ান্ত বিক্রেতা নির্বাচন করা হচ্ছে। সরকারি নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে এই ধান ও চাল কেনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মো. মিজানুর রহমান। এ ছাড়া উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাদ্য বিভাগের কর্মী ও কৃষক প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

গাইবান্ধায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত