সংবাদ

ট্রেনের ছাদে ভ্রমণকালে বজ্রপাতে যাত্রীর মৃত্যু

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:০৭ পিএম

ট্রেনের ছাদে ভ্রমণকালে বজ্রপাতে যাত্রীর মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে সজিব সরকার (৪০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেল পাঁচটার দিকে ঘোড়াশাল রেল সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী এলাকার শামসুল হক সরকারের ছেলে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেল সেতু অতিক্রম করছিল। ওই সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে ট্রেনের ছাদে থাকা সজিব সরকার বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে থামার পর রেলওয়ে পুলিশ তার মরদেহ ছাদ থেকে নিচে নামায়।

এসআই দিলীপ চন্দ্র সরকার বলেন, নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। খবর পেয়ে নিহতের স্বজনেরা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এসেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও অসতর্কভাবে ছাদে ওঠায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

ট্রেনের ছাদে ভ্রমণকালে বজ্রপাতে যাত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নরসিংদীর পলাশ উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে সজিব সরকার (৪০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেল পাঁচটার দিকে ঘোড়াশাল রেল সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী এলাকার শামসুল হক সরকারের ছেলে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেল সেতু অতিক্রম করছিল। ওই সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে ট্রেনের ছাদে থাকা সজিব সরকার বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে থামার পর রেলওয়ে পুলিশ তার মরদেহ ছাদ থেকে নিচে নামায়।

এসআই দিলীপ চন্দ্র সরকার বলেন, নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। খবর পেয়ে নিহতের স্বজনেরা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এসেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও অসতর্কভাবে ছাদে ওঠায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত