ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশন এলাকায় পরিচালিত কোরবানির পশুর হাটে লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরের নির্ধারিত পশুর হাটসংলগ্ন ব্যাংকের শাখা ও উপশাখা রোববার (২৪ মে) থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে ব্যাপক আর্থিক লেনদেন হয়ে থাকে। ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের নগদ অর্থ জমা, উত্তোলন এবং লেনদেন সহজ ও নিরাপদ করতে সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালু রাখা প্রয়োজন। সেই বিবেচনায় বিশেষ ব্যবস্থার আওতায় নির্ধারিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন এবং রংপুর সিটি করপোরেশনের আওতাধীন যেসব স্থানে কোরবানির পশুর হাট বসবে, সেসব এলাকার নিকটবর্তী ব্যাংক শাখাগুলো এই সুবিধার আওতায় থাকবে। পাশাপাশি হাট এলাকায় অস্থায়ী বুথ স্থাপন করেও অর্থ জমা, উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ ভাতা প্রদানের ব্যবস্থাও নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলেছে, কোরবানির পশু কেনাবেচার সময় যাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপদে আর্থিক লেনদেন করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন