ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (৭ জুন) সকাল ৬ টার দিকে উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
সাফদারপুর রেলস্টেশনের মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি তেলবাহী ট্রেন স্টেশনের কাছাকাছি পৌঁছালে পেছনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার খবর পেয়ে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেনটি পৌঁছে কাজ শুরু করলে দ্রুত সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন