টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশভর্তি একটি ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোরে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।
নিহত ব্যক্তিরা হলেন- জামালপুরের বকশীগঞ্জের নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলার রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়ার সাগর (২২) এবং ভোলার সুমন (২৬)। পুলিশ জানায়, নিহতরা সবাই পিকআপ ভ্যানের আরোহী ছিলেন। আহত জহিরুল ইসলামকে (৪০) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কালিয়া ঘোনারচালা এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাঁশবোঝাই করা হচ্ছিল। এ সময় দ্রুতগতির মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন