স্ট্র্যাটেজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হেলিকপ্টারটিতে থাকা পাইলটরা সম্পূর্ণ নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে
ফেরার আগে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় কেউ আহত হয়নি।"
তিনি আরও জানান, এ ঘটনায় একটি আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন মঙ্গলবারের (৯ জুন) মধ্যেই
প্রকাশ করা করা হবে।
হেলিকপ্টারটি
ইরানের কোনো হামলায় ভূপাতিত হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বিধ্বস্ত
হয়েছে—তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। তবে এই ঘটনার বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাতে
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম 'নিউইয়র্ক টাইমস' মঙ্গলবার একটি বিশেষ প্রতিবেদন
প্রকাশ করেছে।
নিউইয়র্ক টাইমসের
প্রতিবেদন অনুযায়ী:
গত ফেব্রুয়ারিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এটিই প্রথম কোনো মার্কিন
অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা।
অন্যদিকে একই
সময়ে ইরান দাবি করেছে, তারা মার্কিন বাহিনীর অন্তত ৩০টি 'এমকিউ-৯ রিপার' ড্রোন ভূপাতিত
করেছে।
মার্কিন সেন্ট্রাল
কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালীতে ইরানের আরোপিত অবরোধ মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে
নিয়মিত অ্যাপাচি হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং ড্রোন ব্যবহার করে আসছে। সাধারণত এসব অ্যাপাচি
হেলিকপ্টার টহল ও নজরদারি মিশনে ব্যবহৃত হলেও, সম্প্রতি এগুলোকে আরও গভীর ও সংবেদনশীল
এলাকায় অভিযানে পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি সেন্টকমের আরও আক্রমণাত্মক
অবস্থান প্রদর্শনের প্রচেষ্টারই একটি অংশ।
এদিকে উদ্ভূত
পরিস্থিতির মধ্যেই গত রবিবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক
নৌ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা দুটি ইরানি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। একই
সঙ্গে মার্কিন বাহিনী ইরানের যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা
অব্যাহত রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন