সংবাদ

বদরগঞ্জে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম

বদরগঞ্জে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
বদরগঞ্জ থানা। ছবি : সংবাদ

রংপুরের বদরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ রহিদাস চন্দ্র শীল(৫২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। রহিদাস উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মৌয়াগাছ এলাকার ঝলঝলিপাড়ার লাল বাবু শীলের ছেলে। 

সোমবার(৮জুন) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ঘর থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

বদরগঞ্জে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

রংপুরের বদরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ রহিদাস চন্দ্র শীল(৫২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। রহিদাস উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মৌয়াগাছ এলাকার ঝলঝলিপাড়ার লাল বাবু শীলের ছেলে। 

সোমবার(৮জুন) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ঘর থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত