সংবাদ

নকল ঠেকাতে আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম

নকল ঠেকাতে আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা
ছবি : সংগৃহীত

আসন্ন আলিম পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে দেশের সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড।

সোমবার (৮ জুন) মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলসহ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি পরীক্ষা কক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অফিস কক্ষ এবং প্রশ্নপত্র খোলার কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে।

যেসব কেন্দ্রে এখনও ক্যামেরা স্থাপন করা হয়নি, তাদের আগামী ২০ জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে কাজ শেষ করতে বলা হয়েছে।

কেন্দ্র প্রধানদের সিসিটিভি ক্যামেরার তথ্য নির্দিষ্ট পদ্ধতিতে বোর্ডের ওয়েবসাইটে সংরক্ষণ করতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

১. বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) প্রবেশ করতে হবে

২. Alim >>>> eCIS >>>> 2026 সিলেক্ট করতে হবে

৩. ‘Continue’ বাটনে ক্লিক করে সেন্টার কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে

৪. ‘বিভিন্ন এন্ট্রি’ অপশন থেকে ‘কেন্দ্রের তথ্য’ সিলেক্ট করে সিসিটিভি সংক্রান্ত তথ্য সেভ করতে হবে

পরীক্ষার কড়াকড়ি আরও বাড়াতে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেজারি থেকে যারা প্রশ্নপত্র গ্রহণ করবেন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরিত পত্রে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডের নির্ধারিত ই-মেইলে (dcexam@bmeb.gov.bd) পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষার সব ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করবেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা। প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষকে সেই ফুটেজ সরবরাহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

নকল ঠেকাতে আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত