বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দ-এর জন্মদিন উপলক্ষে তাকে স্মরণ করেছেন অসংখ্য ভক্ত, অনুরাগী ও সহশিল্পী। কেউ প্রকাশ করেছেন তার অপ্রকাশিত গান, কেউ আবার নতুন করে গেয়েছেন তার কালজয়ী সৃষ্টি। এ উপলক্ষে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার শোনালেন প্রায় ২৬ বছর আগের এক অজানা স্মৃতি।
নিজের ফেসবুক পোস্টে
বাপ্পা মজুমদার স্মরণ করেন দলছুট ব্যান্ডের জনপ্রিয় অ্যালবাম হৃদয়পুর–এর বহুল আলোচিত
গান গাছ–এর পেছনের একটি ঘটনা। তিনি জানান, গানটিতে অ্যাকর্ডিয়ান বাজিয়েছিলেন স্বয়ং
লাকী আখান্দ—যা এতদিন অনেকের কাছেই অজানা ছিল। স্মৃতিচারণ করে বাপ্পা জানান, ২০০০ সালে
হৃদয়পুর অ্যালবামের কাজ চলাকালে গাছ গানটির সুর ও সংগীতায়োজন শেষ করার পর তার মনে হয়েছিল
গানটিতে অ্যাকর্ডিয়ানের সুর প্রয়োজন। কিন্তু তখন সহজে এই বাদ্যযন্ত্র পাওয়া যাচ্ছিল
না। খোঁজ নিয়ে জানতে পারেন, লাকী আখান্দের কাছে একটি অ্যাকর্ডিয়ান রয়েছে। এরপর স্টুডিও
থেকেই তাকে ফোন করেন তিনি।
বাপ্পা লেখেন,
“বহু সাহস সঞ্চয় করে বললাম, ‘লাকী ভাই, একটা অ্যাকর্ডিয়ান লাগবে। কোথাও পাচ্ছি না,
কী করবো?’ উনি বললেন, ‘আরে, আমার কাছেই তো আছে বাপ্পা!’”
তবে বাদ্যযন্ত্রের
ব্যবস্থা হলেও নতুন প্রশ্ন ছিল—এটি বাজাবেন কে? সেই প্রশ্নের জবাবেই আসে বড় চমক। বাপ্পার
ভাষ্য, “আমি বললাম, কাউকে তো পাচ্ছি না! তখন তিনি বললেন, ‘কেন? আমি বাজাবো!’ আমি স্তব্ধ
হয়ে গিয়েছিলাম। ভাবতেই পারিনি এমন একজন কিংবদন্তি শিল্পী নিজে এসে বাজানোর কথা বলবেন।”
পরে নির্ধারিত দিনে
নিজের অ্যাকর্ডিয়ান নিয়ে স্টুডিওতে হাজির হন লাকী আখান্দ। গানটির জন্য সুর তোলেন তিনি
নিজ হাতে। সেই স্মৃতি আজও আবেগাপ্লুত করে বাপ্পাকে।
তিনি লেখেন, “আমি
আর সঞ্জীব দা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আনন্দে যেন কথাই বলতে পারছিলাম না। গানটার আবেগই
বদলে গিয়েছিল লাকী ভাইয়ের বাজানোয়। ‘খোলা আকাশ, একটি গাছ’ গানে যে অ্যাকর্ডিয়ানের সুর
শ্রোতারা শুনেছেন, সেটা লাকী ভাইয়ের নিজের হাতে, তার নিজের অ্যাকর্ডিয়ানে বাজানো।”
পোস্টের শেষাংশে
গভীর শ্রদ্ধার সঙ্গে লাকী আখান্দকে স্মরণ করে বাপ্পা লেখেন, “এক অপার্থিব আনন্দ নিয়ে
গভীর রাতে বাসায় ফিরেছিলাম। সারা রাত গানটি শুনেই কেটে গিয়েছিল। আহা লাকী ভাই! ভালো
থাকুন, যেখানেই থাকুন। শ্রদ্ধা।”
উল্লেখ্য, বাংলা
সংগীতাঙ্গনের অন্যতম প্রভাবশালী নাম লাকী আখান্দ। সুর, সংগীতায়োজন ও কণ্ঠে তিনি উপহার
দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তার সৃষ্টি ও অবদান আজও সংগীতপ্রেমীদের কাছে অনুপ্রেরণার
উৎস হয়ে রয়েছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন