সংবাদ

গানে গানে মুগ্ধতা ছড়াচ্ছেন স্বপ্নীল সজীব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

গানে গানে মুগ্ধতা ছড়াচ্ছেন স্বপ্নীল সজীব

এই প্রজন্মের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজীব দেশ-বিদেশে গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন। সুর, কণ্ঠ ও উপস্থাপনায় নিজস্ব স্বকীয়তা দিয়ে তিনি গড়ে তুলেছেন আলাদা পরিচিতি।

সম্প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দীপ্ত টিভি-র বিশেষ আয়োজনে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন স্বপ্নীল সজীব ও সামিউল ইসলাম পোলাক। নিশির উপস্থাপনায় প্রচারিত অনুষ্ঠানে স্বপ্নীলের কণ্ঠে রবীন্দ্রসংগীত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে।

একটি রিয়েলিটি শোর মাধ্যমে সংগীতাঙ্গনে পেশাদার যাত্রা শুরু করা স্বপ্নীল সজীব এরপর থেকে দেশে-বিদেশে অসংখ্য মঞ্চে গান গেয়ে প্রশংসা অর্জন করেছেন। সংগীতে অবদানের জন্য বিভিন্ন দেশি-বিদেশি সংগঠনের সম্মাননাও পেয়েছেন তিনি। শিল্পী মহলেও তার বিনয়ী ও আন্তরিক ব্যক্তিত্বের বেশ সুনাম রয়েছে। ফলে তার আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের অংশগ্রহণও থাকে চোখে পড়ার মতো।

স্বপ্নীল সজীব ও কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী-র দ্বৈত কণ্ঠে গাওয়া ‘তুমি রবে নীরবে’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বেশ কিছুদিন আগে প্রকাশিত হলেও রবীন্দ্রনাথকে ঘিরে বিশেষ দিনগুলোতে গানটি নতুন করে শ্রোতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। গানটি প্রকাশিত হয়েছিল ইমন চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে স্বপ্নীল সজীব বলেন, “ইমনের সঙ্গে এই গানটি আমরা অত্যন্ত যতœ নিয়ে করেছি। প্রকাশের পর থেকে এখনো নিয়মিত শ্রোতাদের কাছ থেকে সাড়া পাই। এজন্য আমি ইমন চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞ। তার শতভাগ সহযোগিতা ছাড়া গানটি সম্ভব হতো না। সত্যি বলতে, ইমন অসাধারণ মনের একজন মানুষ। গানের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা ও নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করে।”

সংগীতচর্চার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকা-েও সক্রিয় স্বপ্নীল সজীব। কয়েক বছর আগে তিনি প্রতিষ্ঠা করেন স্বপ্নীল ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক সহায়তা দিয়ে আসছেন তিনি।

এছাড়া একজন দক্ষ উপস্থাপক হিসেবেও সমাদৃত স্বপ্নীল সজীব। গত কয়েক বছরে তিনি বিভিন্ন বিশেষ ও এক্সক্লুসিভ অনুষ্ঠানের উপস্থাপনা করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। সংগীত, উপস্থাপনা ও মানবিক কর্মকা- সব মিলিয়ে বহুমাত্রিক প্রতিভার পরিচয় দিয়ে চলেছেন এই শিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

গানে গানে মুগ্ধতা ছড়াচ্ছেন স্বপ্নীল সজীব

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত