সংবাদ

চুনারুঘাটে জরাজীর্ণ খোয়াই ব্রিজ, ঝুঁকি নিয়ে পারাপার

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

চুনারুঘাটে জরাজীর্ণ খোয়াই ব্রিজ, ঝুঁকি নিয়ে পারাপার
হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীর ওপর জরাজীর্ণ বেইলি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর ওপরের বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। উপজেলার পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম এই ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকেরা।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের পাটাতনের লোহার পাত আলগা হয়ে গেছে এবং অনেক জায়গায় বড় ফাঁক তৈরি হয়েছে। দীর্ঘদিনের পুরোনো কাঠামোতে মরিচা ধরে তা দুর্বল হয়ে পড়েছে। ফলে ভারী কোনো যানবাহন উঠলে পুরো ব্রিজটি কাঁপতে থাকে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজে প্রায়ই যানবাহন আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই ব্রিজের ওপর দিয়েই প্রতিদিন কয়েক হাজার মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। কৃষিপণ্য পরিবহন ও জরুরি চিকিৎসার জন্য এটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও ব্রিজের বর্তমান অবস্থা সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঝুঁকি এড়াতে অনেক পরিবহন বিকল্প পথ ব্যবহার করছে, এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।

এলাকার সচেতন মহলের দাবি, ছোটখাটো সংস্কারে এখন আর কোনো কাজ হবে না। দুর্ঘটনা এড়াতে এখানে দ্রুত একটি স্থায়ী ও টেকসই ব্রিজ নির্মাণ করা জরুরি।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘খোয়াই নদীর ওপর নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই নির্মাণকাজ শুরু হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

চুনারুঘাটে জরাজীর্ণ খোয়াই ব্রিজ, ঝুঁকি নিয়ে পারাপার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর ওপরের বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। উপজেলার পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম এই ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকেরা।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের পাটাতনের লোহার পাত আলগা হয়ে গেছে এবং অনেক জায়গায় বড় ফাঁক তৈরি হয়েছে। দীর্ঘদিনের পুরোনো কাঠামোতে মরিচা ধরে তা দুর্বল হয়ে পড়েছে। ফলে ভারী কোনো যানবাহন উঠলে পুরো ব্রিজটি কাঁপতে থাকে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজে প্রায়ই যানবাহন আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই ব্রিজের ওপর দিয়েই প্রতিদিন কয়েক হাজার মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। কৃষিপণ্য পরিবহন ও জরুরি চিকিৎসার জন্য এটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও ব্রিজের বর্তমান অবস্থা সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঝুঁকি এড়াতে অনেক পরিবহন বিকল্প পথ ব্যবহার করছে, এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।

এলাকার সচেতন মহলের দাবি, ছোটখাটো সংস্কারে এখন আর কোনো কাজ হবে না। দুর্ঘটনা এড়াতে এখানে দ্রুত একটি স্থায়ী ও টেকসই ব্রিজ নির্মাণ করা জরুরি।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘খোয়াই নদীর ওপর নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই নির্মাণকাজ শুরু হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত