আর্জেন্টিনার জার্সিতে আবার ফিরছেন লিওনেল মেসি। বিশ্বকাপের আগে শেষ ওয়ার্ম আপ ম্যাচে খেলবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আলাবামার আউবার্নে আইসল্যান্ডের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। হেড কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দেন, সেই ম্যাচে খেলবেন মেসি। প্রাক ম্যাচ ওয়ার্ম আপে অংশ নিলেও, হন্ডুরাস ম্যাচে খেলতে পারেননি মেসি। ২-০ গোলে জেতে আর্জেন্টিনা। বাঁ হ্যামস্ট্রিংয়ে মাসল স্ট্রেন রয়েছে তারকা ফুটবলারের। এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে পায়ে ব্যথা অনুভব করেন মেসি।
আইসল্যান্ড ম্যাচের আগে স্কালোনি জানান, বিভিন্ন প্লেয়ারের ওয়ার্কলোড
খুব সতর্কতার সঙ্গে ম্যানেজ করতে হবে। সেই তালিকায় আছেন আটবারের ব্যালন ডি অর বিজয়ী।
সাংবাদিক সম্মেলনে স্কালোনি বলেন, ‘মেসি খেলবে। তবে কতক্ষণ জানি না। ট্রেনিংয়ে ওর সঙ্গে
কথা বলতে হবে। কোনো রকমের ঝুঁকি এড়াতে শেষ পর্যন্ত কতক্ষণ খেলতে পারবে দেখতে হবে। আমরা
সিদ্ধান্ত নেব। তবে ও খেলবে। চোট-আঘাত এড়ানোর জন্য সবাইকে নির্দিষ্ট সময় ভাগ করে দেয়া
হবে।’ স্কালোনি জানান, নিকো পাজ, নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মনটিয়েলকে শেষ প্র্যাকটিস
ম্যাচে পাওয়া যাবে। তবে জুলিয়ান আলভারেজ এবং লিয়ান্দ্র পারেডেসের ফিটনেস সমস্যা রয়েছে।
তবে এরা ফিট হওয়ার পথে। কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দিতে পারবে।
স্কালোনি বলেন, ‘জুলিয়ান আলভারেজ আগের থেকে ভাল আছে। ওর গোড়ালিতে
চোট আছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে। লিয়া পারেডেসও আগের তুলনায় ভালো আছে। আগামী কয়েকদিনে
দলের সঙ্গে যোগ দিতে পারবে।’ লিওনার্দো বালেরদির পরিবর্ত এখনও পায়নি আর্জেন্টিনা।
গত সপ্তাহে কাফ মাসেলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান। মেসিদের কোচ জানান, শেষ প্রস্তুতি
ম্যাচের পর বুঝতে পারবেন তার পরিবর্ত হিসেবে কাকে খেলানো যেতে পারে। আগামী ১৬ জুন আলজেরিয়ার
বিরুদ্ধে বিশ্বকাপ যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। এরপর অস্ট্রিয়া এবং জর্ডনের মুখোমুখি
হবে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন