বিশ্বকাপ শুরুর আগেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। যত বেশি দেশই খেলুক না কেন এমবাপ্পের মতে, লড়াইটা তো মূলত হবে তারকা ফুটবলারদের মধ্যেই।
সেই তালিকায় রয়েছেন এমবাপ্পে নিজে, মেসি, নেইমার, রোনালদো, ইয়ামালদের
মতো তারকা ফুটবলাররা। বিশ্বকাপে গোলসংখ্যার বিচারে ক্রিস্তিয়ানো রোনালদোকে বর্তমান
চ্যাম্পিয়ন লিওনেল মেসির চেয়ে এগিয়ে রেখেছেন তিনি। তবে, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা
হওয়ার দৌড়ে নিজের নামই বেছে নিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামে কনটেন্ট ক্রিয়েটর
ফিন আগোস্তিনেল্লি ও সোরারের আয়োজিত এক র্যাপিড ফায়ার পর্বে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার
সেরা ফুটবলারদের মধ্যে বাছাই করতে বলা হয় এমবাপ্পেকে।
সেখানে মেসি ও রোনালদোর মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি পর্তুগিজ
তারকাকেই ভোট দেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে বহুদিনের
স্বপ্ন পূরণ করেন মেসি।
অন্যদিকে, ৪১ বছর বয়সী রোনালদো এখনও বিশ্বকাপ জেতার অপেক্ষায়।
সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে সফল মৌসুম কাটিয়ে তিনি এখনও গোলমেশিন হিসেবেই নিজেকে
প্রমাণ করে চলেছেন।
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে প্রায় সব বড় শিরোপা জিতলেও বিশ্বকাপ
ট্রফি এখনও তার অধরা। র্যাপিড ফায়ার পর্বে মেসির ওপর রোনালদোকে বেছে নিলেও, যখন রোনালদো
ও নিজের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়, তখন এমবাপ্পে তার আদর্শের থেকে এগিয়ে রেখেছেন
নিজেকেই।
তার বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপে গোল দেয়ার দৌড়ে তিনি রোনালদোকেও ছাড়িয়ে
যেতে পারবেন। তবে, চলতি বিশ্বকাপে ব্রাজিলিয়ান তারকা এবং রেয়াল মাদ্রিদে তার সতীর্থ
ভিনিসিয়ুস জুনিয়রের প্রতিও আস্থা প্রকাশ করেন এমবাপ্পে।
তার মতে, ব্রাজিলিয়ান তারকা স্পেনের উদীয়মান প্রতিভা লামিন ইয়ামাল
এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের থেকে বেশি গোল করতে সক্ষম। ২০২৬ বিশ্বকাপ এমবাপ্পের
জন্য বিশেষ আবেগেরও।
২০২২ সালের ফাইনালে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক
করেও ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে পারেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পে স্বীকারও
করেছেন, হ্যাটট্রিক করলেও গতবারের ফাইনালটা কোনওভাবেই দেখতে চান না তিনি।
কাতার বিশ্বকাপের ফাইনাল তার ‘পুরনো দুঃস্বপ্ন জাগিয়ে তুলতে পারে’।
বিশ্বকাপে বর্তমানে রোনালদোর গোলসংখ্যা ৮, মেসির ১৩। তবে নকআউট
পর্বে এখনও কোনো গোল করতে পারেননি রোনালদো। ফরাসি তারকা ইতোমধ্যেই দু’টি বিশ্বকাপে
১২ গোল করে ফেলেছেন। যার মধ্যে চারটি ফাইনালে। এখন তার লক্ষ্য বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ
গোলদাতা মিরোসাভ ক্লোজের ১৬ গোলের রেকর্ড ভাঙা।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন