২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনায় রেফারির দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের উইলতন সাম্পাইও। মেক্সিকো সিটিতে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লড়াই দিয়ে শুরু হবে এবারের আসর।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদিও আজতেকায় ‘এ’
গ্রুপের এই ম্যাচ শুরু হবে। ফিফা নিশ্চিত করেছে, খেলাটি পরিচালনায় মাঠে থাকবেন ৩ ব্রাজিলিয়ান
অফিসিয়াল।
সাম্পাইওর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তার ২ স্বদেশি ব্রুনো
পিরেস ও ব্রুনো বোসচিলিয়া।
এর আগে ২০২২ সালের সর্বশেষ কাতার বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করার
অভিজ্ঞতা রয়েছে সাম্পাইওর। এছাড়া, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে যখন প্রথমবার ভিডিও
অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালু করা হয়েছিল, তখন তিনি ভিএআর দলের অংশ
ছিলেন।
৪৮ দলের এই বিশ্বকাপের জন্য রেকর্ডসংখ্যক ম্যাচ অফিসিয়াল নিয়ে
প্যানেল গঠন করেছে ফিফা। এবারের আসরে থাকছেন ৫২ জন রেফারি ও ৮৮ জন সহকারী রেফারি।
তবে সোমালিয়ার রেফারি ওমর আব্দুল কাদির আরতানকে দেশে প্রবেশের
অনুমতি দেয়নি আরেক সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। ইতিহাসের প্রথম সোমালি রেফারি হিসেবে বিশ্বকাপে
তার ম্যাচ পরিচালনার কথা ছিল। সাধারণত প্রতিটি ম্যাচ শুরুর ২-৩ দিন আগে রেফারিদের নাম
আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে ফুটবলের শীর্ষ সংস্থা ফিফা।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন