আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ হেরেছে ১১ রানে। আগে ব্যাটিং করে আয়ারল্যান্ডের মেয়েরা করে ১৪৩ রান। জবাবে বাংলাদেশ করেছে ১৩২ রান।
রান তাড়ায় নেমে প্রথম ওভারে কোনো রান না করেই সাজঘরের পথ
ধরেন ওপেনার দিলারা আক্তার। দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন
ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন জুয়াইরিয়া। ৩৮ বলে ৫০ রানে আউট
হন তিনি। এদিকে ৪০ বল খেলে ২৭ রানে থামেন শারমিনের ইনিংস।
এই দুই ব্যাটারের বিদায়ের পর ম্যাচের হাল ধরার চেষ্টা চালান
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু
কেউই দলকে জয় এনে দিতে পারেননি। ব্যাট হাতে জ্যোতি ১৯ ও স্বর্ণা ১২ রান করেন। বাকিরা
কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান
বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি আইরিশদের।
প্রথম চার ওভারেই সাজঘরের পথ ধরেন দুই ওপেনার।
আসা-যাওয়ার মিছিলে থাকা আইরিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ
৩০ রান করেন রেবেকা স্টোকেল। আর শেষদিকে মাত্র ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন ১১ নম্বরে
ব্যাট করতে নামা আভা ক্যানিন। বাকিদের কেউই বিশের কোটা পার করতে পারেননি।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন