রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার ঘটনায় দুইজনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। তারা হলেন: রিয়াজ ও আল আমিন। ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে তাদেরকে মঙ্গলবার আটক করা হয় বলে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন।
উপ-কমিশনার
শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, "হত্যাকাণ্ডের পর পরই জড়িতদের
শনাক্তে কাজ শুরু করে
পুলিশ। এর ধারাবাহিকতায় গভীর
রাতে ঢাকা থেকে সন্দেহভাজন
রিয়াজকে আটক করা হয়।
পরে মঙ্গলবার ভোরে মুন্সীগঞ্জ থেকে
আল আমিনকে আটক করা হয়েছে।"
তিনি
আরও যোগ করেন, "আটকদের
জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের কারণ
ও জড়িত অন্যদের বিষয়ে
তথ্য জানার চেষ্টা চলছে।"
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার
রাত সাড়ে আটটার দিকে
একটি পারিবারিক বা স্থানীয় বিরোধের
শালিস করতে আনারকলি মার্কেট
এলাকায় গিয়েছিলেন বিল্লাল। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎ
করেই 'অজ্ঞাত ১০-১২ জন'
ধারালো অস্ত্র নিয়ে তার ওপর
ঝাঁপিয়ে পড়ে। বিল্লালের বুকের
ডান পাশে ছুরি চালিয়ে
খুনিরা দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায়
তাকে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে যাওয়া হলে
রাত সাড়ে নয়টার দিকে
চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা
করেন।
বিল্লাল
হোসেন তালুকদার রমনা থানার ১৯
নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক
ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে
মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায়
গ্রেফতার হওয়ার পর তাকে সংগঠন
থেকে বহিষ্কার করা হয়েছিল।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন