সবুজ পাহাড়ের বুক চিরে উঠে আসা এক লড়াকু মেয়ের গল্প এটি। পায়ে যার ফুটবলের জাদু, আর চোখে দেশের মানচিত্রকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বপ্ন। তিনি ঋতুপর্ণা চাকমা। ২০২২ ও ২০২৪ সালে বাংলাদেশের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম কারিগর, যিনি ২০২৫ সালে ইতিহাস গড়ে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে লাল-সবুজের পতাকাকে নিয়ে গিয়েছিলেন।
কিন্তু
মাঠের সেই অপরাজেয় নায়িকার
ব্যক্তিগত জীবনটা বরাবরই ছিল টানাপোড়েন আর
সংগ্রামের গল্পে ঘেরা। অবশেষে পাহাড়ের এই অকুতোভয় কন্যার
মাথার ওপর একখণ্ড স্থায়ী
ছাদ নিশ্চিত হতে যাচ্ছে। নতুন
বাড়ি নির্মাণের জন্য ফুটবল তারকা
ঋতুপর্ণা চাকমাকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চলছে
জাতীয় সংসদের তুমুল ব্যস্ত বাজেট অধিবেশন। এর মাঝেই মঙ্গলবার
বিকেলে জাতীয় সংসদ ভবনে নিজ
কার্যালয়ে শত ব্যস্ততার মাঝেও
প্রধানমন্ত্রী তারেক রহমান ঋতুপর্ণাকে ডেকে নেন এবং
তার হাতে বাড়ি নির্মাণের
অনুদানের চেক তুলে দেন।
এই মুহূর্তে যুব ও ক্রীড়া
প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম
বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন,
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
শরীফুল আলম এবং বাংলাদেশ
ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত থেকে পাহাড়ের এই
মেয়ের স্বপ্নপূরণের সাক্ষী হন।
ঋতুপর্ণার
পরিবারের পাশে প্রধানমন্ত্রীর দাঁড়ানোর
ঘটনা এবারই প্রথম নয়। ২০২৫ সালে
যখন ঋতুপর্ণার মায়ের শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বাঁধে, তখন
চিকিৎসার খরচ জোগাতে হিমশিম
খাচ্ছিল পরিবারটি। সেই দুর্দিনে তৎকালীন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী
তারেক রহমানের নির্দেশনায় দলের সিনিয়র যুগ্ম
মহাসচিব রুহুল কবির রিজভী এবং
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর
রহমান রুমন রাঙামাটির পাহাড়ি
এলাকায় ঋতুপর্ণার জীর্ণ ঘরে ছুটে গিয়েছিলেন।
তারা মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক
সহায়তা পৌঁছে দিয়েছিলেন।
পাহাড়ের
সাধারণ পরিবার থেকে উঠে এসে
মেধা আর অদম্য পরিশ্রমে
ঋতুপর্ণা আজ দেশের কোটি
নারীর অনুপ্রেরণা। মায়ের চিকিৎসার পর এবার নিজের
একটি পাকা ঘরের স্বপ্নও
সত্যি হতে চলল তার।
প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার
কেবল একটি ঘর নয়,
বরং দেশের জন্য লড়ে যাওয়া
এক বীর কন্যার প্রতি
রাষ্ট্রের সম্মানের অনন্য এক স্মারক।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন