ব্যস্ত জীবনের প্রতিটি মুহূর্তকে হাতের মুঠোয় এনে দিতে স্মার্টওয়াচের জুড়ি নেই। প্রযুক্তির এই যুগে কবজিতে থাকা ঘড়িটি এখন আর শুধু সময় দেখার মাধ্যম নয়, বরং দৈনন্দিন জীবনের এক বিশ্বস্ত সঙ্গী। প্রযুক্তির দুনিয়ায় ব্যবহারকারীদের সেই অভিজ্ঞতাকে আরও বেশি মসৃণ, গতিময় ও নিরাপদ করতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং তাদের গ্যালাক্সি ওয়াচ সিরিজে নিয়ে এসেছে মে ২০২৬-এর একদম নতুন ওয়ান ইউআই (One UI) সিকিউরিটি আপডেট।
প্রতিষ্ঠানটির
পক্ষ থেকে জানানো হয়েছে,
"এই আপডেটের মাধ্যমে ডিভাইসের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং দৈনন্দিন পারফরম্যান্স
আরও উন্নত হবে।"
বিশেষ
করে গ্যালাক্সি ওয়াচ ৮, গ্যালাক্সি
ওয়াচ ৮ ক্ল্যাসিক এবং
গ্যালাক্সি ওয়াচ ৭ ব্যবহারকারীরা
ইতিমধ্যে এই চমৎকার ফার্মওয়্যার
আপডেটটি পেতে শুরু করেছেন।
স্যামসাংয়ের দাবি, নতুন এই আপডেটে
অ্যান্ড্রয়েড ও সফটওয়্যার-সংক্রান্ত
মোট ৩৯টি নিরাপত্তা ত্রুটি
সংশোধন করা হয়েছে, যার
কয়েকটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ
ছিল।
ডিজিটাল
দুনিয়ায় হ্যাকিং বা সাইবার হুমকির
ভয় যখন প্রতিনিয়ত তাড়া
করে বেড়ায়, তখন এই আপডেট
ব্যবহারকারীকে দেবে এক পরম
স্বস্তি। শুধু নিশ্ছিদ্র নিরাপত্তাই
নয়, নতুন সিস্টেম অপ্টিমাইজেশনের
কারণে ঘড়িগুলোর ব্যাটারি ব্যাকআপ এবং কার্যক্ষমতাও আগের
চেয়ে অনেক বেড়ে যাবে।
সম্পূর্ণ
বিনামূল্যে এই আপডেটটি ডাউনলোড
করতে ব্যবহারকারীদের ঘড়িতে পর্যাপ্ত চার্জ এবং স্থিতিশীল ওয়াই-ফাই সংযোগ রাখার
পরামর্শ দিয়েছে স্যামসাং। খুব শীঘ্রই গ্যালাক্সি
ওয়াচ ৪, ৫ ও
৬ সিরিজেও এই নিরাপত্তা বলয়
পৌঁছে যাবে। প্রিয় গ্যালাক্সি ওয়াচটি এখন আরও সুরক্ষিত,
যেন ব্যবহারকারীর বিশ্বস্ত সঙ্গীটি সগর্বে বলছে— "আমি আছি তোমার
সুরক্ষায়।"

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন