প্রিন্ট এর তারিখ : ১০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬
যশোরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
||
যশোরে
বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান
যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে রানওয়েতে
জরুরি অবতরণ করেছে। তবে এই ঘটনায়
কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিমানের
পাইলট সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছেন।সোমবার
দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত
করা হয়।বিজ্ঞপ্তিতে
জানানো হয়, যান্ত্রিক ত্রুটি
দেখা দিলে পাইলট অত্যন্ত
সাহসিকতা ও দক্ষতার সাথে
বিমানটিকে রানওয়েতে নামিয়ে আনতে সক্ষম হন।
বিমানটিরও বড় ধরনের কোনো
ক্ষতি হয়নি বলে জানানো
হয়েছে।
দুপুর
পৌনে ১টার দিকে গণমাধ্যমে
পাঠানো ওই বার্তায় বিমানবাহিনী
কর্তৃপক্ষ জানায়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন
করার পর বিমানটিতে প্রযুক্তিগত
সমস্যা দেখা দেয়। পরিস্থিতি
বিবেচনায় বৈমানিক দ্রুত জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এবং সফলভাবে
বিমানটি মাটিতে নামিয়ে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত