প্রিন্ট এর তারিখ : ১০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের শিকার পুলিশ সদস্য, পিস্তল লুট
প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় দায়িত্বরত অবস্থায় এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে সরকারি পিস্তলও লুট করে নিয়ে গেছে।সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।জেলা অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। টয়লেট ব্যবহারের জন্য তিনি টিমের থেকে কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েন। ওই সময় তার কাছে নিজের মোটরসাইকেলও ছিল।‘‘পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার কাছ থেকে সরকারি পিস্তলটি কেড়ে নেয়। ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকেই ছিলেন।’’স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার এ অংশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও এটি ছিনতাইপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ‘‘ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’’
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত