প্রিন্ট এর তারিখ : ১০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬
এপেক্স ফুটওয়্যারে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সুযোগ: অফিসার পদে নিয়োগ চলছে
সংবাদ অনলাইন রিপোর্ট ||
দেশের স্বনামধন্য জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেডে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আইকিউসি টু কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগে অফিসার পদে যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাচ্ছেন।বিস্তারিত:পদের নাম: অফিসার (বিভাগ: আইকিউসি টু কোয়ালিটি অ্যাসুরেন্স)। প্রয়োজনীয় যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে ট্যানারি বা ফুটওয়্যার শিল্পে কাজের দক্ষতা থাকা বাঞ্ছনীয়।কাজের অভিজ্ঞতা ও বয়স: সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর কমপক্ষে ২ থেকে ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। নারী ও পুরুষ উভয়েই এই পদে আবেদন করতে পারবেন।কর্মস্থল ও ধরন: এটি একটি ফুলটাইম বা পূর্ণকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীকে গাজীপুরের কালিয়াকৈর কারখানায় কাজ করতে হবে।বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস এবং জীবন বিমার (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তির কভারেজ) দারুণ সব সুবিধা মিলবে। এছাড়াও হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা ছাড়, দুপুরের খাবার এবং অ্যাপেক্স পণ্যের উপর কর্মীদের জন্য পরিবারের বিশেষ ছাড় দেওয়া হবে।আবেদন পদ্ধতি:এখানে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারেন ।পদে আবেদন করার শেষ সময় আগামী ৩১ মার্চ ২০২৬।
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত