প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬
জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ
প্রতিনিধি, পাবনা ||
পাবনার সাঁথিয়ায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ মজুত করা ডিজেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার ধুলাউড়ি নতুন পাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। বাড়িতেই মিনি পেট্রোল পাম্পের মতো করে তেল মজুত রাখায় এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে আলাউদ্দিন আলী নামের ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহায়তায় এ অভিযান চালানো হয়। জব্দ করা তেল লিটারপ্রতি ১০০ টাকা দরে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে।উল্লেখ্য, মো. আলাউদ্দিন আলী ধুলাউড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা বলে জানা গেছে।সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি ওই ব্যবসায়ী তার বাড়িতে ডিজেল মজুত করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত