প্রিন্ট এর তারিখ : ১৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
ফরিদপুরে ইরানের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন
প্রতিনিধি, ফরিদপুর ||
বিশ্বব্যাপী চলমান অস্থিরতা নিরসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি ইরানের প্রতি সংহতি জানিয়ে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শহরের প্রেস ক্লাবের সামনে ‘আহলেবাইতের আশেকান সমাজ’ বৃহত্তর ফরিদপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা সৈয়দ আলী খামেনিকে দেওয়া হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি বজায় রাখা জরুরি।বক্তারা আরও বলেন, বিশ্বের চলমান অস্থিরতা দূর করতে শান্তিপূর্ণ সহাবস্থান ও আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য। শান্তি প্রতিষ্ঠায় সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন রুখে দেওয়ার পাশাপাশি নিপীড়িত জাতি ও দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। মানবতার স্বার্থে এবং বিশ্বব্যাপী নির্যাতন বন্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।বিভ্রান্তি নিরসন ও সঠিক বার্তা পৌঁছে দিতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আগ্রাসী মনোভাব পরিত্যাগ করে মানবিক বিশ্ব গড়ে তুলতে হবে।বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত