প্রিন্ট এর তারিখ : ১৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
বান্দরবানে কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২
ডিজিটাল ডেস্ক ||
বান্দরবানের লামায় জ্বালানিকাঠ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এছাড়াও আরও একজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে জ্বালানিকাঠ বোঝাই করে ট্রাকটি ইয়াংছা টার্নিং পয়েন্টে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।পরে স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক মো. আলমগীর (৩৫), পরিবহন শ্রমিক আনোয়ার হোসেন (৪৫) ও পুতিয়াকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আলমগীর ও আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। আহত পুতিয়া চিকিৎসাধীন রয়েছেন।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহতদের মরদেহ আজ সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত