প্রিন্ট এর তারিখ : ০৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
বাংলাদেশ নবজাতক হাসপাতালে ৭২ পদে নিয়োগ
||
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! দেশের শীর্ষস্থানীয় শিশু হাসপাতাল বাংলাদেশ নবজাতক হাসপাতাল ও ইনস্টিটিউট -এ একাধিক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৭২টি পদে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি হাসপাতালে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬চলুন জেনে নেওয়া যাক কোন পদে যোগ্যতা কতটুকু১. চিফ এক্সিকিউটিভ অফিসার / ডিরেক্টর মেডিকেল সার্ভিসেসপদ সংখ্যা: ০১টিশিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস (এমপিএইচ থাকলে অগ্রাধিকার)অভিজ্ঞতা: সরকারি হাসপাতাল বা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন।বেতন: ন্যূনতম ২ লক্ষ টাকা + আবাসন সুবিধা২. মেডিকেল কো-অর্ডিনেটরপদ সংখ্যা: ০২টিশিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস (এমপিএইচ বা ডিসিএইচ থাকলে অগ্রাধিকার)অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজনবেতন: ন্যূনতম ১ লক্ষ টাকা + আবাসন সুবিধা৩. বিভাগীয় প্রধান / আবাসিক সার্জন (গাইনি অ্যান্ড অবস.)পদ সংখ্যা: ০১টিশিক্ষাগত যোগ্যতা: ডিজিও / এমসিপিএস / এফসিপিএস / এমএস (গাইনি অ্যান্ড অবস.)অভিজ্ঞতা: সরকারি হাসপাতাল থেকে অবসরপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা আবেদন করতে পারবেনবেতন: ন্যূনতম ২ লক্ষ টাকা + আবাসন সুবিধা৪. কনসালট্যান্ট (শিশু/নবজাতক)পদ সংখ্যা: ০৫টিশিক্ষাগত যোগ্যতা: ডিসিএইচ / এফসিপিএস / এমডি (সংশ্লিষ্ট বিষয়ে)অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেনবেতন: আলোচনা সাপেক্ষে৫. অন-ডিউটি ম্যানেজারপদ সংখ্যা: ০২টিশিক্ষাগত যোগ্যতা: স্নাতক / স্নাতকোত্তরঅভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবেবেতন: আলোচনা সাপেক্ষে৬. মেডিকেল অফিসার (এনআইসিইউ/পিআইসিইউ)পদ সংখ্যা: ২০টিশিক্ষাগত যোগ্যতা: এমবিবিএসঅভিজ্ঞতা: এনআইসিইউ বা পিআইসিইউতে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতাবেতন: আলোচনা সাপেক্ষে৭. মেট্রন / সহকারী মেট্রনপদ সংখ্যা: ০১টিশিক্ষাগত যোগ্যতা: বিএনএমসি রেজিস্টার্ডঅভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতাবেতন: ন্যূনতম ৫০ হাজার টাকা + আবাসন সুবিধা৮. সিনিয়র স্টাফ নার্স (এনআইসিইউ/পিআইসিইউ)পদ সংখ্যা: ৪০টিশিক্ষাগত যোগ্যতা: বিএনএমসি রেজিস্টার্ডঅভিজ্ঞতা: এনআইসিইউ/পিআইসিইউতে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতাবেতন: আকর্ষণীয় বেতন ও আবাসন সুবিধাকীভাবে আবেদন করবেন?আগ্রহী প্রার্থীদের ছুটির দিন ছাড়া যেকোন কার্যদিবসে সকাল থেকে বিকেল পর্যন্ত সরাসরি বাংলাদেশ নবজাতক হাসপাতাল ভবনে গিয়ে জিএম (অপারেশনস)-এর সাথে সাক্ষাৎ করতে হবে। সাথে অবশ্যই সকল শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার সনদ, বায়োডাটা ও পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে।চাকরির খবর/ ওকেআর
সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির,
নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম,
প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ
কপিরাইট © ২০২৬ সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত