ভোলার মনপুরা সূর্যমুখী ঘাটে মায়ানমারে পাচারকালে ১৭০ কেইস সফট ড্রিংকসসহ এক পাচারকারীকে আটক করেছে মনপুরার কোস্টগার্ড। এ সময় ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মার্চ মধ্যরাতে মনপুরা স্টেশনের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১৭০ কেইস সফট ড্রিংকস ও বোটসহ এক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত বোট, সফট ড্রিংকস এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন