সংবাদ

বিনোদন

ডমিনিকান সুন্দরীর মাথায় বিশ্বসুন্দরীর মুকুট

ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ৭৩তম মিস ওয়ার্ল্ড ২০২৬। ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের বিশ্বসুন্দরীর মুকুট জয় করেছেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। গত বছরের বিজয়ী থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি তার মাথায় নীল মুকুট পরিয়ে দেন।চূড়ান্ত পর্বে বিচারকদের একটি প্রশ্নই জোহেইরি মোলার ভাগ্য বদলে দেয়। তাকে প্রশ্ন করা হয়েছিল, নিজের দেশে নেওয়া তার ‘বিউটি উইথ আ পারপাস’ উদ্যোগটি সম্পর্কে এবং মিস ওয়ার্ল্ড হলে সেটি তিনি কীভাবে এগিয়ে নেবেন।জবাবে জোহেইরি তার ‘ভয়েস অব টুমোরো’ প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি জানান, সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি শেখানোর মাধ্যমে তাদের জন্য বৈশ্বিক সুযোগের দুয়ার খুলে দেওয়াই তাঁর লক্ষ্য। জোহেইরি বলেন, ‘ইংরেজি ভাষা জানার কারণেই আজ আমরা এখানে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারছি। এই দক্ষতা শিশুদের সারা জীবন বড় বড় সুযোগ পেতে সাহায্য করবে।’জোহেইরি মোলা পেশায় একজন শিক্ষক এবং সাংবাদিক। তিনি বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ইংরেজি সাহিত্য ও সমাজবিজ্ঞান পড়ানোর পাশাপাশি নিউইয়র্কের ‘ইউনিভিশন’ সংবাদপত্রে সংবাদদাতা হিসেবে কাজ করছেন।এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপের খেতাব জিতেছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি। এখন থেকে আন্তর্জাতিক পর্যায়ে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন জনকল্যাণমূলক কাজের প্রতিনিধিত্ব করবেন জোহেইরি।\ 

ডমিনিকান সুন্দরীর মাথায় বিশ্বসুন্দরীর মুকুট