জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটির অডিট বিভাগে ‘জেনারেল ম্যানেজার’ পদে জনবল নেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর।শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাআবেদনকারীর এমবিএস অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৭ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।প্রার্থীর বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এ পদে আবেদন করতে পারবেন।চাকরির ধরন ও বেতনএটি পূর্ণকালীন বেসরকারি চাকরি। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: অডিট পদের নাম: জেনারেল ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: এমবিএস অথবা এমবিএ অভিজ্ঞতা: ১৭ বছর বয়সসীমা: সর্বনিম্ন ৪০ বছর প্রার্থীর ধরন: নারী ও পুরুষ চাকরির ধরন: ফুল টাইম কর্মস্থল: ঢাকা বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে আবেদন শুরু: ২ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর আবেদন পদ্ধতি: অনলাইন আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।