নিহত সাগর (৩০) দিঘলিয়া সদর ইউনিয়নের দেয়াড়া কলোনির বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন ব্যবসায়ী তাহিদুল ইসলাম (২৮)। তিনি একই এলাকার জাবেদ আলী শেখের ছেলে।
খুলনা জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ওই ব্যবসায়ীকে পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করা হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে বাধা দিতে ছিনতাইকারীরা গুলি চালায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সংঘবদ্ধ দলেরই অপর এক সদস্য সাগরের ওপর পড়ে।
আহত অবস্থায় প্রথমে তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা শুভ্র জানান, গুলি না লাগলেও ছিনতাইকারীদের হাত ধাক্কা দেওয়ার সময় আহত হন ব্যবসায়ী তাহিদুল ইসলাম। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সাগর মৃত্যুর আগে তার সহযোগীদের বিষয়ে কিছু তথ্য দিয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন