সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
নিহত নীতিদত্ত চাকমা

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-গণতান্ত্রিকের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম নীতিদত্ত চাকমা। তিনি সংগঠনটির পানছড়ি উপজেলা সমন্বয়ক ছিলেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা এগিয়ে গিয়ে নীতিদত্ত চাকমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পৌঁছানোর আগেই চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।

ঘটনার পরপরই ইউপিডিএফ গণতান্ত্রিকের পক্ষ থেকে প্রতিপক্ষ ইউপিডিএফ (প্রসীত) খীসার নেতৃত্বাধীন গ্রুপকে এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি।

প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘এটা তাদের অভ্যন্তরীণ কারণে হয়েছে। এখানে আমাদের সংগঠন কোনভাবেই জড়িত নয়।’

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। এর আগেই গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে স্থানীয়রা খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত