শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় তাহিরপুরের আলমখালী বাঁধ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এমপি কামরুল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। আমার নির্বাচনী এলাকায় কেউ দুর্নীতির উদ্দেশ্যে এলে তাকে উল্টো জরিমানা দিতে হবে।’
পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী মনির হোসেনকে উদ্দেশ্য করে এমপি কামরুল বলেন, ‘আপনারা সম্মানিত ব্যক্তি। সম্মান দিয়েই বলছি—ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি মাটিয়ান হাওরের আলমখালী ও শনির হাওরের আমকখালী বাঁধে অনিয়মের অভিযোগ তুলে দ্রুত সময়ের মধ্যে কাজ সঠিক ও মজবুতভাবে সম্পন্ন করার নির্দেশ দেন। এ সময় তিনি আগামী তিন দিনের মধ্যে শতভাগ কাজ শেষ করার তাগিদ দেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান মানিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী মনির হোসেন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজর আলী, হাওর কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলমখালী বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এমপি কামরুল সম্প্রতি ওমরাহ ও হজ পালন শেষে দেশে ফিরে চলতি বোরো মৌসুমের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন শুরু করেছেন।

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন