সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

যশোরে চলন্ত বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন যাত্রীরা

প্রতিনিধি, যশোর
প্রতিনিধি, যশোর
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬

যশোরে চলন্ত বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন যাত্রীরা
ছবি : সংবাদ

যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল চারটার দিকে যশোর-নড়াইল মহাসড়কে এই ঘটনা ঘটে। ঘটনার শুরুতেই চালকের সচেতনায় যাত্রীরা দ্রুত বাস থেকে নামতে সক্ষম হন এবং প্রাণে বেঁচে যান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের বাসটি যাত্রা শুরুর আগেই গ্যাস পাইপলাইনে লিকেজ ধরা পড়ে। পরে তা মেরামত করে বাসটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে দাইতলা এলাকায় পৌঁছানোর পর পাইপলাইনে আবার সমস্যা দেখা দিলে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়।

আগুন দ্রুত বাসের ভেতরে ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে দরজা ও জানালা দিয়ে নেমে পড়েন। এতে কোনো প্রাণহানি ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের পলকে বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

যশোর ফায়ার সার্ভিসের সাব–অফিসার মুজিবুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত।

এ বিষয়ে স্থানীয় চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবরে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। যাত্রীরা দ্রুত বাস থেকে নামতে পেরে প্রাণে বেঁচে যান। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

যশোরে চলন্ত বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন যাত্রীরা

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত