সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

পাটুরিয়া ঘাট ছাড়ার পর ফেরিতে আগুন, আতঙ্কে যাত্রীরা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬

পাটুরিয়া ঘাট ছাড়ার পর ফেরিতে আগুন, আতঙ্কে যাত্রীরা
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে লোডিং শেষ করে ছেড়ে যাওয়ার পর ‘কেরামত আলী’ নামে একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাট ছেড়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয় এবং অনেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

ফেরির কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

পাটুরিয়া ঘাট ছাড়ার পর ফেরিতে আগুন, আতঙ্কে যাত্রীরা

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে লোডিং শেষ করে ছেড়ে যাওয়ার পর ‘কেরামত আলী’ নামে একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাট ছেড়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয় এবং অনেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

ফেরির কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত