সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

এক মঞ্চে ১৭৫ শিল্পীর ‘শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার’

প্রতিনিধি, নওগাঁ
প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬

এক মঞ্চে ১৭৫ শিল্পীর ‘শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার’
ছবি : সংবাদ

নওগাঁয় প্রথমবারের মতো একই মঞ্চে একসঙ্গে ১৭৫ জন শিল্পী অংশ নিয়েছেন ‘শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ শীর্ষক অনুষ্ঠানে। বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন করে স্থানীয় সংগঠন ‘হাতেখড়ি নওগাঁ’।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, ‘হাতেখড়ি নওগাঁ’র উপদেষ্টা বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন ও সংগঠনের সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন।

পরে সন্ধ্যায় একই মঞ্চে ১৭৫ জন শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হয় আবৃত্তি, গান ও নাচ। পরিবেশনাগুলো পুরো আয়োজনকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।

আয়োজকরা জানান, ২০১০ সাল থেকে সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে শিশুদের মেধা ও মনন বিকাশে কাজ করছে সংগঠনটি। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে এ পর্যন্ত সংগঠনটির অনেক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করছেন। জাতীয় পর্যায়ে আবৃত্তি ও চিত্রাঙ্কনে সাফল্য দেখিয়ে ‘হাতেখড়ি নওগাঁ’ এগিয়ে চলছে নির্দিষ্ট গন্তব্যের দিকে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

এক মঞ্চে ১৭৫ শিল্পীর ‘শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার’

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

নওগাঁয় প্রথমবারের মতো একই মঞ্চে একসঙ্গে ১৭৫ জন শিল্পী অংশ নিয়েছেন ‘শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ শীর্ষক অনুষ্ঠানে। বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন করে স্থানীয় সংগঠন ‘হাতেখড়ি নওগাঁ’।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, ‘হাতেখড়ি নওগাঁ’র উপদেষ্টা বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন ও সংগঠনের সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন।

পরে সন্ধ্যায় একই মঞ্চে ১৭৫ জন শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হয় আবৃত্তি, গান ও নাচ। পরিবেশনাগুলো পুরো আয়োজনকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।

আয়োজকরা জানান, ২০১০ সাল থেকে সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে শিশুদের মেধা ও মনন বিকাশে কাজ করছে সংগঠনটি। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে এ পর্যন্ত সংগঠনটির অনেক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করছেন। জাতীয় পর্যায়ে আবৃত্তি ও চিত্রাঙ্কনে সাফল্য দেখিয়ে ‘হাতেখড়ি নওগাঁ’ এগিয়ে চলছে নির্দিষ্ট গন্তব্যের দিকে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত