সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

নারী মাদক কারবারির রান্নাঘরে লুকানো ছিল গাঁজার ভাণ্ডার

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬

নারী মাদক কারবারির রান্নাঘরে লুকানো ছিল গাঁজার ভাণ্ডার
ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা আক্তার মিতু (৩২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে এ অভিযান চালায়।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

আটক ফাতেমা আক্তার মিতু ওই গ্রামের নাহিদ দর্জির স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ফাতেমা নিজ বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে সেখানে একটি বড় প্লাস্টিকের ড্রাম পুঁতে রাখেন। ড্রামটির মুখে স্টিলের ঢাকনা বসিয়ে তার ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয়, যাতে বাইরে থেকে বোঝার কোনো উপায় না থাকে। পরে ওই স্থানের ওপর আলু ও বিভিন্ন কাঁচা সবজি ছড়িয়ে রেখে স্বাভাবিক পরিবেশ তৈরি করা হতো।

অভিযানকালে পুলিশ রান্নাঘরের মেঝে ভেঙে ড্রাম থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে এবং ফাতেমাকে আটক করে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই নারী মাদক কারবারিকে আটক ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক এই নারী মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

নারী মাদক কারবারির রান্নাঘরে লুকানো ছিল গাঁজার ভাণ্ডার

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা আক্তার মিতু (৩২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে এ অভিযান চালায়।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

আটক ফাতেমা আক্তার মিতু ওই গ্রামের নাহিদ দর্জির স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ফাতেমা নিজ বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে সেখানে একটি বড় প্লাস্টিকের ড্রাম পুঁতে রাখেন। ড্রামটির মুখে স্টিলের ঢাকনা বসিয়ে তার ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয়, যাতে বাইরে থেকে বোঝার কোনো উপায় না থাকে। পরে ওই স্থানের ওপর আলু ও বিভিন্ন কাঁচা সবজি ছড়িয়ে রেখে স্বাভাবিক পরিবেশ তৈরি করা হতো।

অভিযানকালে পুলিশ রান্নাঘরের মেঝে ভেঙে ড্রাম থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে এবং ফাতেমাকে আটক করে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই নারী মাদক কারবারিকে আটক ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক এই নারী মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত