ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে মিরপুরে শুক্রবার থেকে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। মূলত ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর জোর দিয়েই কোচিং স্টাফরা এই ক্যাম্পের সূচনা করেছেন।
প্রথম
দিনের অনুশীলনে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন
মুখকে পরখ করে দেখেছেন
নির্বাচকরা। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন
ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের
সরাসরি তত্ত্বাবধানে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। ফিজিও ও ট্রেইনারদের বিশেষ
নজরদারিতে আগামী এক সপ্তাহ কেবল
ফিটনেস নিয়েই কাজ করা হবে,
এরপরই ক্রিকেটাররা ফিরবেন ব্যাট-বলের মূল লড়াইয়ে।
এবারের
কিউই সিরিজে স্কোয়াডে বেশ কিছু চমক
রেখেছে বিসিবি। জাতীয় ক্রিকেট লিগে ধারাবাহিক পারফর্ম
করে প্রথমবারের মতো ডাক পেয়েছেন
স্পিন অলরাউন্ডার এস এম মেহেরব
হোসেন।
এ ছাড়া
নির্বাচকদের রাডারে থাকা রুয়েল মিয়া
এবং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনকেও ক্যাম্পে ডাকা হয়েছে। ইনজুরি
কাটিয়ে দীর্ঘ বিরতির পর অনুশীলনে ফিরেছেন
পেসার তানজিম হাসান সাকিব এবং টপ অর্ডার
ব্যাটার মাহমুদুল হাসান জয়।
সামনে
বড় সব টুর্নামেন্ট থাকায়
ব্যাক-আপ ক্রিকেটারদের একটি
শক্তিশালী বহর তৈরি করার
লক্ষ্যেই মূলত এই প্রস্তুতি
ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।
আগামী
১৩ এপ্রিল নিউজিল্যান্ড দল বাংলাদেশে পা
রাখবে। দুই দলের মাঠের
লড়াই শুরু হবে ১৭
এপ্রিল ওয়ানডে সিরিজের মাধ্যমে। মিরপুরে প্রথম দুটি ওয়ানডে শেষে
২৩ এপ্রিল শেষ ম্যাচটি হবে
সাগরিকা পাড়ে।
এরপর
হবে টি-টোয়েন্টি সিরিজের
মহারণ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী
স্টেডিয়ামে ২৭ ও ২৯
এপ্রিল হবে প্রথম দুটি
টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ঢাকায় ফিরে
২ মে সিরিজের শেষ
টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে পর্দা নামবে
এই হাইভোল্টেজ সিরিজের।
দলের
প্রস্তুতি নিয়ে ব্যাটিং কোচ
মোহাম্মদ আশরাফুল জানান, টানা ক্রিকেট খেলার
ধকল সামলাতে ফিটনেস ক্যাম্পের কোনো বিকল্প নেই।
বিপিএল, ইন্ডিপেন্ডেন্স কাপ ও পাকিস্তান
সিরিজের মতো ব্যস্ত সূচির
কারণে ক্রিকেটাররা এতদিন নিজেদের ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ
করার সুযোগ পাননি। তাই প্রথম এক
সপ্তাহ কঠোর অনুশীলনের মাধ্যমে
ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়িয়ে এরপর স্কিল ট্রেনিং
শুরু করার পরিকল্পনা নেওয়া
হয়েছে।
তিন
ফরম্যাটের খেলোয়াড়রাই এই ক্যাম্পে অংশ
নিচ্ছেন এবং পুরো কোচিং
স্টাফের অধীনে স্কিল বৃদ্ধির কাজ চলছে।

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন