এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে অংশ নিতে ভিয়েতনাম থেকে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
আগামী
৩১ মার্চ স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজ
প্রতিনিধিরা। দুই দলের জন্য
এই ম্যাচের সমীকরণ ভিন্ন ভিন্ন।
সিঙ্গাপুর
এরই মধ্যে টুর্নামেন্টের মূল পর্বে খেলা
নিশ্চিত করে ফেললেও বাংলাদেশের
বিদায় আগেভাগেই নিশ্চিত হয়ে গেছে। এখন
কেবল সম্মান বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে জামাল
ভূঁইয়া ও হামজা চৌধুরীরা।
বাছাইপর্বের
আগের ৫ ম্যাচে বাংলাদেশের
অর্জন ৫ পয়েন্ট। ঘরের
মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম সাক্ষাতে ২-১ গোলে
হেরেছিল লাল-সবুজের দল।
ফিরতি লেগের এই ম্যাচে জয়
পেলে বাংলাদেশের পয়েন্ট হবে ৮, যা
এশিয়ান কাপ বাছাইয়ের মিশনে
একটি সম্মানজনক সমাপ্তি হিসেবে বিবেচিত হবে।
এবারের
বাছাইপর্বে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের রেকর্ড বেশ আশাব্যঞ্জক। ভারতের
বিপক্ষে গোলশূন্য এবং হংকংয়ের বিপক্ষে
১-১ গোলে ড্র
করে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়েই সিঙ্গাপুরের মাঠে নামছে দল।
তবে
মূল ম্যাচের আগের প্রস্তুতিটা মোটেও
ভালো হয়নি বাংলাদেশের। সিঙ্গাপুর
সফরের আগে ভিয়েতনামের বিপক্ষে
একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলো হামজা-শামিতরা। হ্যানয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-০ গোলের বড়
ব্যবধানে হারতে হয়েছে ক্যাবরেরার শিষ্যদের। এই হার দলের
মানসিকতায় কতটা প্রভাব ফেলবে,
তা নিয়ে ফুটবল অঙ্গনে
শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।
সব ছাপিয়ে এখন মূল আলোচনায়
স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার
ভবিষ্যৎ। আগামী এপ্রিলে বাফুফের সঙ্গে তার বর্তমান চুক্তির
মেয়াদ শেষ হতে যাচ্ছে।
গুঞ্জন
রয়েছে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ফলের ওপরই নির্ভর
করছে তার চুক্তি নবায়ন।
ক্যাবরেরা নিজে বাংলাদেশে কাজ
চালিয়ে যেতে আগ্রহী হলেও
সামাজিক যোগাযোগমাধ্যম ও গ্যালারিতে ফুটবল
ভক্তদের ক্ষোভের মুখে আছেন তিনি।
সমর্থকদের
বড় একটি অংশ তাকে
আর কোচের পদে দেখতে রাজি
নয়। ফলে সিঙ্গাপুর মিশন
কেবল দলের সম্মান রক্ষার
নয়, বরং কোচের গদি
টিকিয়ে রাখারও কঠিন এক পরীক্ষায়
রূপ নিয়েছে।

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন