সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপ‌জেলায় তাজেম আলী (৩৮) নামে এক যুবক‌কে কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা। 

শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাখই গ্রামে এ ঘটনা ঘ‌টে। নিহত তা‌জেম আলী একই গ্রা‌মের আবুল কাশেমের ছেলে। পেশায় ভ‌্যানচালক হ‌লেও বেশ‌কিছু দিন কর্মহীন ছি‌লেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পু‌লিশ ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধার ক‌রেছে।  

পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে ধারণা কর‌ছে পুলিশ ও‌ নিহ‌তের স্বজনরা।  

পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে দুর্বৃত্তরা তাজেম আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার পর বুজরুক বাখই মাধ্যমিক বিদ্যালয়ের সামনে লাশ ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে প‌রিবার ও পুলিশকে খবর দেয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, নিহতের শরীরে একাধিক কোপানোর চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে।  প্রকৃতি হত্যার ঘটনা উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে ।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ২৮ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

কুষ্টিয়ার কুমারখালী উপ‌জেলায় তাজেম আলী (৩৮) নামে এক যুবক‌কে কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা। 

শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাখই গ্রামে এ ঘটনা ঘ‌টে। নিহত তা‌জেম আলী একই গ্রা‌মের আবুল কাশেমের ছেলে। পেশায় ভ‌্যানচালক হ‌লেও বেশ‌কিছু দিন কর্মহীন ছি‌লেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পু‌লিশ ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধার ক‌রেছে।  

পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে ধারণা কর‌ছে পুলিশ ও‌ নিহ‌তের স্বজনরা।  

পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে দুর্বৃত্তরা তাজেম আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার পর বুজরুক বাখই মাধ্যমিক বিদ্যালয়ের সামনে লাশ ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে প‌রিবার ও পুলিশকে খবর দেয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, নিহতের শরীরে একাধিক কোপানোর চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে।  প্রকৃতি হত্যার ঘটনা উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে ।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত