সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

 ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে সমির বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। নিহত সমির বিশ্বাস ওই গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে এবং অপু বিশ্বাস প্রকাশ বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সমির বিশ্বাস তাঁর বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের জমিতে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তাঁরা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সমির ও অপুকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আহতদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে সমির ও অপুর মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ২৮ মার্চ ২০২৬

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

 ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে সমির বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। নিহত সমির বিশ্বাস ওই গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে এবং অপু বিশ্বাস প্রকাশ বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সমির বিশ্বাস তাঁর বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের জমিতে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তাঁরা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সমির ও অপুকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আহতদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে সমির ও অপুর মৃত্যু হয়।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত