বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে পরিচালিত বিভিন্ন ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ থেকে ছড়ানো অপপ্রচার বিষয়ে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ সচিবালয়।
আজ শনিবার (২৮ মার্চ) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ÒBarrister Kayser Kamal FansÓ নামে একটি ফেইসবুক গ্রুপসহ বেশ কিছু পেইজ ও গ্রুপে ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর পোস্ট ও অপপ্রচার চালানো হচ্ছে। সংসদ সচিবালয় স্পষ্টভাবে জানিয়েছে, এসব পেইজ বা গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
সতর্কবার্তায় বলা হয় ডেপুটি স্পিকার কেবল তাঁর নিজস্ব ভেরিফাইড ফেসইবুক পেইজ ব্যবহার করেন। অন্য যেকোনো পেইজ বা গ্রুপ তাঁর নামে চালানো হলে তা প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।
এসব ভুয়া পেজের কোনো কর্মকাণ্ডের দায়ভার ডেপুটি স্পিকার বা সংসদ সচিবালয় গ্রহণ করবে না।
বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণকে এসব ভুয়া পেজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে এবং সেখানে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সংসদ সচিবালয় আরও জানিয়েছে, যারা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন