সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

দলীয় এমপিদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬

দলীয় এমপিদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত বৈঠক

জাতীয় সংসদের কার্যক্রম গতিশীল করতে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে দলীয় সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সংসদ সদস্যদের জনগণের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সংসদে জনগণের প্রত্যাশিত আইন প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং গণমুখী সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আগামী সংসদ অধিবেশনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি ও সমন্বয়ের ওপর আলোকপাত করা হয়। প্রধানমন্ত্রী সংসদীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে সংসদ সদস্যদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা ও সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ২৮ মার্চ ২০২৬

দলীয় এমপিদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

জাতীয় সংসদের কার্যক্রম গতিশীল করতে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে দলীয় সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সংসদ সদস্যদের জনগণের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সংসদে জনগণের প্রত্যাশিত আইন প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং গণমুখী সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আগামী সংসদ অধিবেশনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি ও সমন্বয়ের ওপর আলোকপাত করা হয়। প্রধানমন্ত্রী সংসদীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে সংসদ সদস্যদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা ও সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত