সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

কসবায় বিজিবির অভিযানে দেড় কোটি টাকার পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

শনিবার (২৮ মার্চ) ভোরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ভোর ৬টার দিকে কসবার কাজিয়াতলী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জয়নগর এলাকায় একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ভ্যানটি থেকে ১ হাজার ২৬৬ পিস ভারতীয় শাড়ি এবং ৬৩০ কেজি জিরা উদ্ধার করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

জব্দ করা মালামাল ও পিকআপ ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ২৮ মার্চ ২০২৬

কসবায় বিজিবির অভিযানে দেড় কোটি টাকার পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

শনিবার (২৮ মার্চ) ভোরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ভোর ৬টার দিকে কসবার কাজিয়াতলী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জয়নগর এলাকায় একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ভ্যানটি থেকে ১ হাজার ২৬৬ পিস ভারতীয় শাড়ি এবং ৬৩০ কেজি জিরা উদ্ধার করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

জব্দ করা মালামাল ও পিকআপ ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত