কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাহাদুরপুর ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন চালানো হচ্ছে। প্রতিদিন বালুবাহী ট্রাক দিয়ে নদী থেকে বালু পরিবহণ করছে একটি চক্র।
স্থানীয়রা জানান, যত্রতত্র বালু উত্তোলনের কারণে নদীর গতি পরিবর্তিত হচ্ছে, তীরবর্তী ফসলি জমি ও বসতভিটা ক্ষতির সম্মুখীন হচ্ছে, পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডও হুমকির মুখে পড়েছে।
ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, “শনিবার বিকালে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। এখনো কোন জরিমানা করা হয়নি, তবে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।”
স্থানীয়রা দাবি করছেন, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনা উচিত, যাতে আসন্ন বর্ষায় বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন না হয়।

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন