সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন, পাচার রোধে নজরদারি

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬

জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন, পাচার রোধে নজরদারি
ছবি : সংবাদ

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জের ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে অননুমোদিতভাবে জ্বালানি মজুদের অপচেষ্টা প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোগুলোতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের।

বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ২৫ মার্চ থেকে দেশের ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন।

এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে দেড় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ইউনিট সদর থেকে দূরবর্তী হওয়ায় দায়িত্ব নির্বিঘ্নে পালনের স্বার্থে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাচনা বাজারে অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখান থেকে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।

মোতায়েনকৃত সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে ডিপো এলাকায় নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রয়, এবং নাশকতা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিপো কর্তৃপক্ষের সাথে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে। ডিপো এলাকায় বিজিবির দৃশ্যমান উপস্থিতি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ও জনমনে আস্থা তৈরি করতে সহায়তা করছে।

এছাড়া সীমান্ত পথে জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার, চেকপোস্ট স্থাপন করে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার তিনটি ল্যান্ড কাস্টমস (এলসি) পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, এসব পয়েন্ট দিয়ে বাংলাদেশগামী পাথর ও কয়লাবোঝাই ট্রাক ও ডাম্পারগুলো খালি করে প্রতিবেশী দেশে ফেরার সময় যেন অবৈধভাবে জ্বালানি তেল পাচার করতে না পারে, সে ব্যাপারে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ২৮ মার্চ ২০২৬

জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন, পাচার রোধে নজরদারি

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত