সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শৈলকুপায় বজ্রপাতে নিহত ২

প্রতিনিধি, শৈলকুপা ও ঝিনাইদহ
প্রতিনিধি, শৈলকুপা ও ঝিনাইদহ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬

শৈলকুপায় বজ্রপাতে নিহত ২
ছবি : সংবাদ

ঝিনাইদহের শৈলকুপায় মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার কৃষক।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) ও সুনিল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০)।

স্বজন ও স্থানীয়রা জানান, খড়িবাড়ি মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন কৃষকেরা। হঠাৎ আকাশে মেঘ জমে শুরু হয় ঝড়ো হাওয়া ও বজ্রপাত। এ সময় বজ্রপাতের আঘাতে ছয় কৃষক আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সমির বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কৃষক বিষ্ণু কুমার বলেন, ‘সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের ক্ষেতে কাজ করছিলেন প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন। আমরা এক কিলোমিটার দূরের জমিতে পেঁয়াজ তুলছিলাম। হঠাৎ বজ্রপাত শুরু হলে এসে দেখতে পাই তারা জমিতে পড়ে আছে। পরে তাদের হাসপাতালে নিয়ে আসি।’

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে সমির ও অপু মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ও আহত পরিবারকে সরকারি সহযোগিতা করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ২৮ মার্চ ২০২৬

শৈলকুপায় বজ্রপাতে নিহত ২

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত